শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৫:৫৬ পিএম, ২০২৬-০৯-১৯
চট্টগ্রাম জেলার মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪৯৫০ টাকাসহ দু'জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার জোরারগঞ্জ থানা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। গ্রেফতারকৃতরা হলেন, জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড়ের মৃত নুর আহাম্মদের ছেলে মোঃ জাফর (৬৫) ও একই থানা এলাকার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোঃ মিল্লাত হোসেন (৪২)। এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার চি
নকি আস্তানা স্টেশন রোড় সংলগ্ন নিউ ভাই ভাই স্টোরের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার সামনে অভিযান পরিচালনা করে ২কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪৯৫০ (চার হাজার নয়শত পঞ্চাশ) টাকা’সহ ২জন'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited